শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় শ্মশানঘাট নির্মাণে বাধা,হামলার ঘটনায় চারজনের নামউল্লেখ করে থানায় মামলা

Coder Boss / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শাশানঘাট নির্মানকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম (৪৮)ও তার লোকজনদের হামলায় স্থানীয় সংখ্যালঘু পরিবারের চারজন ব্যক্তি আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাত একটার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ওই ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রামের বাসিন্দা ও শ্মশানঘাট নির্মাণ কমিটির উপদেষ্টা জগদীশ বর্মন (৭০) বাদী হয়ে ইউপি সদস্য আজিজুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে সোমবার গভীর রাতে এই মামলাটি করেছেন।

Manual1 Ad Code

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও নতুনপাড়া ও পাথারিয়াকান্দা গ্রামের মধ্যবর্তী স্থানে সপ্তাহখানেক ধরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের শেষ কৃত্যানুষ্ঠানের জন্য একটি শ্মশানঘাট নির্মাণের কাজ চলে আসছে। মরদেহ দাহ করার গন্ধ ছড়ানোসহ নানা কারণ দেখিয়ে এই শ্মশানঘাট নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলেন একই ইউনিয়নের নোয়াগাঁও নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম (৪৮)। শ্মশানঘাট নির্মাণের জন্য সেখানে রাখা রড,বালু,ইট ও পাথর চুরি হতে পারে এই আশঙ্কায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রাতের বেলায় এসব পাহারা দিয়ে আসছিলেন। রোববার রাতে পাথারিয়াকান্দা গ্রামের বাসিন্দা রবি বর্মন (৫০),অমল বর্মন (২০),দীপ্ত বর্মন (২০),সুবল বর্মন (২০)শ্মশানঘাটের মালামাল পাহারার কাজে নিয়োজিত ছিলেন। রাত অনুমান একটার দিকে ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলামের (৪৮) নেতৃত্বে তাঁর আপন ছোট ভাই আসাদুল মিয়াসহ ৫/৬জন লোক শ্মশানঘাটের মালামাল পাহারার কাজে নিয়োজিত থাকা লোকজনদের ওপর হামলা করে লাঠিসোটা ও বাঁশের খুঁটি দিয়ে ওই চারজনকে মারধর করে আহত করেন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইউপি সদস্য আজিজুল ইসলাম তার লোকজন নিয়ে সেখান থেকে দ্রুত চলে যান।পরে স্থানীয় লোকজন আহত ওই চারজনকে সেখান থেকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশার ইউএনও মো.মুনতাসির হাসান,ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে পাথারিয়াকান্দা গ্রামের পশ্চিমে নির্মানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ইউপি সদস্য আজিজুল ইসলামের ছোট ভাই আসাদুল মিয়া (৩৭)কে গ্রেফতার করা হয়। তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইউপি সদস্য আজিজুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,শ্মশানঘাট নির্মাণকে কেন্দ্র করে হামলার ঘটনায় ইউপি সদস্য আজিজুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এজহারভুক্ত আসামি ইউপি সদস্য আজিজুল ইসলামের ছোট ভাই আসাদুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।। বাকি আসামিদের গ্রেপ্তারের সর্বরকম চেষ্ঠা অব্যাহত রয়েছে।মামলার তদন্ত কার্যক্রম চলছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code