শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা

Coder Boss / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে গোলাপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা কনফারেন্স হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) আব্দুল মালেক বীর প্রতীক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক (অব.) তোতা মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ গোলাম কবির বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে আমরা বীর মুক্তিযোদ্ধাদের মুখের কথা, মুক্তিযোদ্ধের অনেক ঘটনা আজ শুনতে পারছি। জানিনা তাদের মুখে মুক্তিযোদ্ধের এসব ঘটনা কতদিন শুনতে পারবো। অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন।

তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযোদ্ধারা জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়ছেন। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবোনা।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক এ এইচ এম শফি, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দৈনিক যুগান্তরের হারিস আলী, গোলাপগঞ্জ প্রতিনিধি গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান সামিন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, দৈনিক যায়যায় দিনের গোলাপগঞ্জ প্রতিনিধি কে এম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ তালুকদার সদস্য ফাহিম আহমদ, সাপ্তাহিক সোনালী সিলেট প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি অলিউর রহমান তামিম, সাংবাদিক জাবেদ আহমদ, ফয়ছল আহমদ, সালমান কাদের দিপু, আফসর আহমদ, তামিম আহমদ, সামিল হোসেন প্রমুখ।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code