শিরোনাম
জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুগ্রামে হামলার ঘটনায় ওসি নাজমুল বরখাস্ত

Coder Boss / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

সত্যজিৎ দাস,সংবাদ প্রতিনিধি।
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার স্থলে সুনামগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নূর আলমকে শাল্লা থানার অফিসার ইনচার্জ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ০৬/০৪/২০২১ ইং রোজ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শাল্লা থানা ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।

Manual2 Ad Code

সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় শাল্লার থানার ওসির দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ জন্য ওসি নাজমুলকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে যুক্ত হতে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৫ মার্চ শাল্লার পাশের দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সংগঠনটির যুগ্ন-মহাসচিব মামুনুল হক ওই সমাবেশে বক্তব্য রাখেন। পরদিনই নোয়াগাঁও গ্রামের এক তরুণ মামুনুল হককে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেন।

মঙ্গলবার রাত থেকেই ওই স্ট্যাটাস নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওইদিন রাতেই ফেসবুকে পোস্ট দেয়া তরুণকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

Manual3 Ad Code

বুধবার সকালে দা-লাঠি,ধারালো অস্ত্র সহ নোয়াগাঁও গ্রামে মিছিল নিয়ে এসে ৮৮ টি হিন্দু বাড়ি ভাঙচুরে ঘটনা ঘটে।

Manual2 Ad Code

এ ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। একটি মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শহিদুল ইসলামকে মৌলভীবাজার এর কুলাউড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code