শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাজমুল হুদা ইফান হত্যার অন্যতম আসামী মাসুদ মিয়া (৪৫) পুলিশের হাতে গ্রেপ্তার

Coder Boss / ১৮৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাজমুল হুদা ইফান (১৮) নামের এক যুবককে হত্যার বার’দিনের মাথায় মামলার দুই নাম্বার আসামী মাসুদ মিয়াকে (৪৫) পুলিশের একটি দল রাজশাহী থেকে গ্রেফতার করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, ০৬ আগষ্ট শুক্রবার রাত তিনটার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজশাহী থেকে মামলার দুই নাম্বার আসামী মৃত. আতাউর রহমানের ছেলে মাসুদ মিয়াকে (৪৫) গ্রেফতার করে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ঘোষপাড়া মোড়ের ফার্মেসী থেকে ঔষধ কিনে আনতে গেলে নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুল হুদা ইফান তাড়াইল উপজেলার দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করার পর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় নজরদারি চালিয়ে এজাহারভূক্ত আসামী মাসুদ মিয়াকে (৪৫) রাজশাহী থেকে গ্রেফতার করে।

পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাসুদ মিয়া (৪৫) এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই পর্যন্ত ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ০৭ আগষ্ট শনিবার মাসুদ মিয়াকে (৪৫) জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code