শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নকল ডিবি অফিসারকে আটক করলো আসল ডিবি পুলিশ;একটি মাইক্রো উদ্ধার।

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ
গত (১২ আগষ্ট ২০২১) রোজ বৃহস্পতিবার ডাকাতির ঘটনায় লুন্ঠিত মাইক্রো ও দেড় লক্ষ টাকার মালামালসহ হাতে নাতে ধৃত হয় চাকুরীচ্যুত পুলিশ কনষ্টেবল মিজান সহ ০৪ ডাকাত সদস্য।
এই সংক্রান্তে যশোরের বাঘারপাড়া থানার মামলা নং ০৭(৮)২০২১,ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড  রুজু হয়। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি যশোর তদন্তভার গ্রহণ করে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর মামলাটির তদন্তভার গ্রহণ করে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলমের দিক নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এসআই শাহীনুর রহমান সহ একটি চৌকশ টিম দ্রুত সময়ের মধ্যে আরো ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে লুন্ঠিত টাকা, মোবাইল উদ্ধারসহ ডাকাতি কাজে ২ টি প্রাইভেটকার,২ টি চাকু জব্দ করেন। ইতোপূর্বে ধৃত ০৭ ডাকাতের মধ্যে ০৬ ডাকাত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দীতে উঠে আসে মূল রহস্য। ডাকাত সদস্যরা ডিবি/পুলিশ/ RAB পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করে। বিশেষ করে স্বর্ণ চোরা কারবারীদের টার্গেট করে তারা ডাকাতি করে।
ঘটনার ধারাবাহিকতায় যশোর ডিবি পুলিশ ডাকাত দলের ভুয়া ডিবি অফিসার রাম বাবুকে খোঁজতে থাকে।

Manual8 Ad Code

একপর্যায়ে গোপন সূত্রে সংবাদ পেয়ে ০৭/০৯/২০২১ তারিখ বেলা ০৩.৩০ ঘটিকার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি অফিসার রাম বাবু প্রকৃত নাম শ্রী রাম প্রসাদ দত্ত (৫২) কে গ্রেফতার করে মামলার তদন্তকারী ডিবি টিম। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামী রাম প্রসাদ দত্তের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ০২ টা গ্রেফতারী পরেয়ানা মূলতবী রয়েছে। পরে তার তথ্যের ভিত্তিতে মাগুরা শালিখা থানাধীন আড়পাড়া মাইক্রোস্ট্যান্ডে অভিযান করে ডাকাতি কাজে ব্যবহৃত হায়েচ মাইক্রোবাস ঢাকা মেট্রো-ছ-৭১-১৭৫২ সহ ড্রাইভার সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২১ ইং রোজ বুধবার ভুয়া ডিবি অফিসারের ০৫(পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ ড্রাইভার সোহেল জবানবন্দী জন্য আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুরুল ইসলামের আদালতে ড্রাইভার সোহেল রানার কাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়।

ঘটনায় জড়িত পলাতক আসামীসহ আসামীদের ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম, অবৈধ অস্ত্রগুলি লুন্ঠিত অনুদ্ধারকৃত মালামাল উদ্ধারের জন্য তদন্ত অব্যাহত আছে।

ধৃত আসামীরা হলেনঃ

Manual4 Ad Code

(১) শ্রী রাম প্রসাদ দত্ত ওরফে রাম বাবু (৫২),পিতা -মৃত নিতাই চন্দ্র দত্ত,সাং- পার খাজুরা,থানা- মনিরামপুর।বর্তমানে বেজপাড়া তালতলা ছায়াবিথি রোডে ভাড়া থাকে,থানা- কোতয়ালী,জেলা- যশোর। (২) সোহেল রানা (২৫), পিতা-গোলাম মোস্তফা বিশ্বাস, সাং- গোপাল গ্রাম, থানা- শালিখা, জেলা- মাগুরা।

Manual5 Ad Code

উল্লেখিত দুই ভূয়া ডিবি অফিসার এর নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি হায়েচ মাইক্রো ঢাকা মেট্রো-ছ -৭১-১৭৫২ উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

“ বাংলাদেশ পুলিশের শপথ,দেশের মানুষকে রাখবো নিরাপদ ”

সত্য উদঘাটনে বদ্ধ পরিকর,যশোর জেলা পুলিশ ”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code