শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে দশ টাকা ভাড়া বেশি চাওয়ায় রিক্সা চালককে কুপিয়ে হত্যা

Coder Boss / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

 

আহসান হাবীবঃ

 

Manual7 Ad Code

নোয়াখালীর বেগমগঞ্জে দশ টাকা রিকশা ভাড়া বেশি চাওয়ায় এক রিক্সা চালককে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

নিহত রিক্সা চালক মো.আবুল হোসেন (৩৫) চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে পেশায় একজন ব্যাটারী চালিত অটো রিক্সা চালক।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে রিক্সা চালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে নিয়ে গনিপুর গ্রামে ভাড়া নিয়ে যায়। একপর্যায়ে ওই যাত্রীর সাথে ভাড়া নিয়ে তার বাকবিতন্ডতা হয়। পরে ওই যাত্রী দশ টাকা রিকসা ভাড়া বেশি চাওয়ার জেরে তাহার বাড়ি থেকে দা এনে রিকসা চালকের গলায় কোপ দেয়। এতে রিকসা চালক আবুল হোসেনের গলার শ্বাসনালি কেটে যায়।

Manual8 Ad Code

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১ নং ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সে মারা যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেনি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code