শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লক্ষ্মীপুরে সুপারী চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে খুন!

Coder Boss / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

আহসান হাবীবঃ

Manual3 Ad Code

সুপারী চুরির ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করাকে কেন্দ্র করে মো. দুলাল (৫০) নামের এক অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকারী মেহেদী হাসান (১৮) দিনভর নিহত দুলালের ছোট ছেলে মুরাদকে হত্যার হুমকি দেয়। রাতে দুলালকে হত্যা করে ঘাতক মেহেদী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দুলাল মোহাম্মদনগর গ্রামের রঞ্জন আলী হাজী বাড়ির মৃত অজি উল্যার ছেলে। তার ৪ পুত্র ও এক মেয়ে রয়েছে।

ঘাতক মেহেদী হাসান একই বাড়ির হাফিজের পুত্র।
এ ঘটনায় নিহতের মেঝ ছেলে মো. রাশেদ হোসেন ঘটনার সাথে জড়িত চার জনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতক মেহেদী হাসানকে গ্রেফতার করে।
নিহতের পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার স্থানীয় নাজিম ও অাসিফ নামে দুই বখাটে যুবক ইউপি সদস্য মাসুদের সুপারী বাগান থেকে সুপারী চুরি করে। বিষয়টি নিহত দুলালের ছোট ছেলে মুরাদের বন্ধুরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ভিডিওটি মুরাদ তার মোবাইলে সংরক্ষণ করে রাখে। এ নিয়ে চুরির সাথে জড়িতরা মুরাদের উপর ক্ষিপ্ত হয়। তারা প্রতিশোধ নেওয়ার জন্য মুরাদের বাড়ির বখাটে মেহেদী হাসানকে ভাড়া করে।

নিহত দুলালের বড় বোন জীবনের নেহার ভাই হত্যার বিচার চেয়ে জানান, গতকাল দুপুর থেকেই মেহেদী তার ভাই ও তাদের ছেলেদের হত্যা করার হুমকি দিয়েছে। কয়েকবার লম্বা একটি চুরি হাতে করে তেড়ে আসে মেহেদী। বিকেলে এ নিয়ে ঝগড়াও হয়। রাতে বাড়ির পাশের সফির দোকানের সামনে ঘাতক মেহেদীর পিতা হাফিজ ও তার মা সবুরা মিলে অটোরিকসা চালক দুলালের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

নিহতের মেঝো ছেলে রাশেদ হোসেন জানান, মেহেদীর মা সবুরা তার ছোট ভাই মুরাদকে মারধর করে। এতে তার পিতা বাধা দেওয়ায় অতর্কিতভাবে ছুরি দিয়ে পর পর কয়েকবার আঘাত করে মেহেদী। এতে ঘটনাস্থলে তার পিতা লুটিয়ে পড়লে তিনি পিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি জানান, এলাকাবাসী ঘাতক মেহেদীকে আটক রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় রাতেই রাশেদ চন্দ্রগঞ্জ থানায় চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এতে ঘাতক মেহেদীকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামীরা হলেন সুপারী চুরির সাথে সম্পৃক্ত নাজিম উদ্দিন, মেহেদীর পিতা হাফিজ ও তার মা সবুরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম ফজলুল হক জানান, ঘাতক মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code