শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় স্বাস্থ্যকম্প্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।।

Coder Boss / ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি আকস্মিক এ পরির্দশনে আসেন।

Manual6 Ad Code

এ পরিদর্শনে তার সফর সঙ্গী ছিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ বাসুদেব ও জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্বাস্থ্য সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন, সবাইকে দিক-নির্দেশনা দেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সকল কর্মচারীদের কোভিড-১৯ পরিস্থিতিতে ও নিরবিচ্ছিন্ন ভাবে মানবিকতার সাথে সেবা প্রদান করার জন্য সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম. কবির হাসান হাসপাতালের যাবতীয় সমস্যাতুলে ধরার পাশাপাশি জনবল ও মেডিকেল ইন্সট্রুমেন্টের সংকটের বিষয় তুলে ধরলে ডিজি আশ্বস্ত করে বলেন অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার জন্য যে জনবল ও মেডিকেল ইন্সট্রুমেন্ট দরকার সেগুলো পূরণ করা হবে। তিনি বানারীপাড়া সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আসা রোগীদের সেবার মান নিশ্চিত করতে সবাইকে আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপাল শীল, ডা.হাফিজুর রহমান শাকিল, ডাঃ আমিনা রহমান টুসি, ডাঃ আশিকুর রহমান, ডাঃ দেবযানী বেপারী, সিএইচসিপি সুমন সিদ্দিকী প্রমুখ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code