শিরোনাম
কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উহাদের বুকে মোহর মারা!

Coder Boss / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

রাখাল রাহা,বিশিষ্ট লেখক ও সাহিত্যক

Manual5 Ad Code

বছরখানেক আগে ইসকন-এর শীর্ষ পর্যায়ের এক নেতার সাথে আলাপ হয়েছিল। তিনি বেশ উদ্বিগ্নতার সাথে দেশের সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতির কথা বলছিলেন এবং এ বিষয়ে আমাদের এগিয়ে আসার আহ্বান রাখছিলেন।

আমি বললাম, আমাদের বন্ধুরা রামু, সাঁথিয়া, নাসিরনগর, অভয়নগর ইত্যাদি প্রত্যেকটি ঘটনায় এগিয়ে গিয়েছিল, অনেকে তদন্তও করেছিল। আমি নিজে না গেলেও সেগুলোর সাথে একটু একটু যুক্ত ছিলাম। সেসব প্রতিবেদন থেকে জানি যে, সেখানকার কোনো ঘটনার মূলেই সাম্প্রদায়িক বিদ্বেষ বা সহিংসতা ছিল না, ছিল সংখ্যালঘু বা দুর্বলের উপর সংখ্যাগুরুর নামে ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতির দখল ও কর্তৃত্ব প্রতিষ্ঠার বর্বরতর কূটকৌশল। তারই অংশ হিসাবে নানা সময়ে এগুলো ঘটানো হয়! কিছু জাতীয়-আঞ্চলিক রাজনীতিও এর সাথে জড়ানো আছে। এগুলো আমাদের বোঝা দরকার।

Manual3 Ad Code

ভদ্রলোক আর কিছু না বলে ভিন্ন প্রসঙ্গ তুললেন।

বাংলাদেশে এ ধরণের কিছু ঘটনা ঘটলেই এই ভদ্রলোকের মতো তথাকথিত মানবিক আর অসাম্প্রদায়িক মানুষই এটাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে হৈচৈ ফেলে সংখ্যাগুরু মুসলমানদের দিকে পরোক্ষভাবে আঙুল তোলেন! এরা মূলত চরম অমানবিক, অগণতান্ত্রিক ও দখলদার এক সরকারের ছায়ায় থেকে পরম সুন্দর এক মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজের দিবা স্বপ্ন দেখেন! এই ভণ্ডকুলের কাছে কোনো তথ্য দিয়েও লাভ নেই! এই যে এখনও নাসিরনগরে হিন্দু্দের ঘরবাড়ী ও মন্দিরে হামলা-ভাংচুর মামলার চার্জশীটভুক্ত তিন আসামি ইউপি নির্বাচনে যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন—এটা নিয়ে তারা কিছুই বলবে না! রামুর ঘটনার সাথে কারা যুক্ত ছিল, তাদের কথা বিভিন্ন প্রতিবেদনসহ জাতীয় পত্রপত্রিকায় একাধিকবার এসেছে! তাদের কি শাস্তি হয়েছে? এখানেও তাদের মুখে কুলুপ!

Manual1 Ad Code

এরা কোন অদৃশ্য স্বপ্নদেবতার ধ্যান-ভণ্ডামী দেখিয়ে দেখিয়ে দৃশ্যমান ক্ষমতাদেবীর ভোগের বস্তুগত-অবস্তুগত এঁটোকাঁটা চেটে চলতে অভ্যস্ত! উহাদের বুকে মোহর মারা! বাংলাদেশে সাম্প্রদায়িক সংহিসতা দেখাতে পারলে ওদের ক্ষমতাদেবীর লাভ! বাংলাদেশে উগ্রতার বিকাশ দেখাতে পারলে ওদের ক্ষমতাদেবীর ক্ষমতার আঞ্চলিক কেন্দ্রের লাভ!

Manual4 Ad Code

কিন্তু এই লাভ বুঝিয়েও কি কোনো লাভ আছে আমাদের, যদি না আমরা এটা বুঝে কথা বলি, সমঝে চলি, করণীয় করি? বাংলাদেশের মানুষ অতীতে বহুবার তাদের করণীয় করেছে, এখনো করবে! নিশ্চয়ই তারা দখলদার সরকার আর তার শক্তিকেন্দ্রের পাতানো খেলায় পা দেবে না!

প্রেরক:সত্যজিৎ দাস(সংবাদ প্রতিনিধি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code