শিরোনাম
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

Coder Boss / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত মাওলা নুরুল আলম (২৫) সে উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে।

Manual1 Ad Code

মঙ্গলবার ( ২নভেম্বর) বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ।

Manual4 Ad Code

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র (১১) মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করে। গত ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন। এরপর ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় আসতে চায় না। পরে ঘটনাটি ছেলে তার মাকে জানায়। একপর্যায়ে মাদ্রাসা কমিটিকে ছাত্রের পরিবার অভিযোগ করে। বৈঠকে মাদ্রাসা কমিটি অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে। গত সোমবার এলাকাবাসী বিষয়টি জেনে অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code