শিরোনাম
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে তাহমিনা’র জয়।

Coder Boss / ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ পুরুষ প্রার্থীর সঙ্গে কঠোর ভোটযুদ্ধে জয়ী হয়েছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান তাহমিনা হক। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রাথী হিসেবে তিনি বিজয়ী হয়েছেন। গত শুক্রবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, এই ইউনিয়নের ১৪ হাজার ২৮৪ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৩৮টি ভোট বাতিল হয়। নৌকা প্রতীক নিয়ে দেওয়ান তাহমিনা হক ৩ হাজার ৫১৭ ভোট পেয়ে বিজয়ী হন। ঘোড়া প্রতীকে তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন পেয়েছেন ৯৩২ ভোট, অটোরিকশা প্রতীক নিয়ে মাসুদুল আলম পেয়েছেন ৫৬ ভোট, মোটর সাইকেল প্রতীক নিয়ে এস.এম আনিছুর রহমান পেয়েছেন ১ হাজার ৫৮০ ভোট, টেবিল ফ্যান প্রতীক নিয়ে মো. আতিকুর রহমান পেয়েছেন ২০৪ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. আনিছুর রহমান পেয়েছেন ৩৭১ ভোট, লাঙল প্রতীক নিয়ে মো. ইলিয়াস পেয়েছেন ১ হাজার ৯১২ ভোট পেয়েছেন, চশমা প্রতীক নিয়ে মো. খোরশেদ আলম পেয়েছেন ১ হাজার ২৯৬ ভোট, আনারস প্রতীক নিয়ে মো. বাবুল হোসেন রাজু পেয়েছেন ৯২৫ ভোট।

দেওয়ান তাহমিনা গণমাধ্যমকে বলেন, ‘আমি আট প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছি। আমার সঙ্গে ইউনিয়নের মা-বোনেরা কাজ করেছেন। এছাড়াও অসংখ্য পুরুষ ভোটাররাও কাজ করেছেন। আমার দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পাশে ছিলেন,এজন্য আমি বিজয়ী হতে পেরেছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Manual1 Ad Code

উল্লেখ্য যে, দেওয়ান তাহমিনা হক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একবার সংরক্ষিত ওয়ার্ডে সদস্য, দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই নির্বাচনে অংশ নিতে তিনি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code