শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় সভা

Coder Boss / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

 

শওকত হাসান, তাহিরপুরঃ

Manual4 Ad Code

জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের মানুষ চরম ক্ষতির সম্মুখীন। তাই হাওরের মানুষ জলবায়ু সুবিচার চায়। এজন্য হাওরের তরুণরা জলবায়ু পেতে সোচ্চার হচ্ছে।

Manual6 Ad Code

শনিবার বিকাল সাড়ে চারটায় তাহিরপুর উপজেলার বঙ্গবন্ধু মিলনায়তনে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি, স্থানীয় নীতিনির্ধারক’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন হাওর পাড়ের তরুনরা।
একশন এইডের সহযোগিতায় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে এবং সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য মল্লিকা খাতুন, হাদিস আলী প্রমুখ।

বক্তাগণ বলেন, সাম্প্রতিক সময়ে পৃথিবীর আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিশ্ব নেতারা স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। বিষয়টি এখন শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নয়, জলবায়ু ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরী। জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। কলকারখানার কালো ধোঁয়া নির্গমণ কমিয়ে আনতে হবে। সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন, ডেল্টা পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে জলবায়ু সুরক্ষা দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা যে উন্নত বিশ্বের তাদের ভূমিকা সন্তোষজনক নয়। এদের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code