শিরোনাম
গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা

Coder Boss / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

শেখ অাবমুছা সাতক্ষীরাঃ

Manual8 Ad Code

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. কাওছার আলী মোড়ল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের কলেজের সুনাম ধরে রাখতে সুন্দর ফলাফল উপহার দিতে হবে। এসময় তিনি কলেজ ক্যাম্পাসে মডেল মসজিদ, শহীদ মিনার ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রি বিতরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, কলেজ শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, আরিজুল ইসলাম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। এইচ.এস.সি ২০২১ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ৮৯ জন শিক্ষার্থীর মাঝে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code