শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা সীমান্তে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

Coder Boss / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual6 Ad Code

ভারতে পাচারকালে সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ সাহেব আলী (৪৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটক সাহেব আলী সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

Manual1 Ad Code

বিজিবি জানায়, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি কমান্ডার ল্যান্স নায়ক সাহেদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কুশখালী সীমান্তের ছয়কুরো নামক স্থানে অভিযান চালিয়ে একটি ভ্যান চালককে চ্যালেঞ্জ করা হয়। এর পর ভ্যান চালক সাহেব আলীর দেহ তল্লাশী করে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ চোরাচালানী সাহেব আলীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code