শিরোনাম
সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Coder Boss / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

Manual5 Ad Code

সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষনা করেন।
দন্ডিত আসামীর কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।
আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবীতে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ৬ জনের নামে চার্জশীট দেন। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী তাদের স্বাক্ষর দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামী কার্তিক ঘোষের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় এ মামলার অপর পাঁচ আসামী যথাক্রমে চায়না ঘোষ, জুতিখা ঘোষ, পচা ঘোষ, জয়দেব ঘোষ ও সুন্দরী ঘোষকে বেকসুর খালাস দেন। সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. জহুরুল হায়দর বাবু। অপরদিকে আসামীপক্ষে ছিলেন এ্যাড. এসএম হায়দর।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code