শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন প্রদান

Coder Boss / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন প্রদান করছেন কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার।

Manual3 Ad Code

মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকে এলাকার লোকজন ভ্যাকসিন নিতে গেলে ভ্যাকসিন গ্রহিতাদের নিকট থেকে ৫০ টাকা আদায় করে ভ্যাকসিন দিচ্ছেন ওই ক্লিনিকের হেলথ প্রোভাইডার বিলাল হোসেন। বালিয়াঘাট গ্রামের জমাদার আলীর পুত্র মালু মিয়া জানান, তিনি করোনা ভ্যাকসিন নিতে গেলে তাহাকে ৫০ টাকা জমা দিতে বলা হয়। পরে তিনি ৫০ টাকা জমা দিয়ে করোনার ভ্যাকসিন নেন।

শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের রবিউল্লার স্ত্রী রিপা বেগম বলেন, তারা দুইজন মহিলা একত্রিত হয়ে ১০০ টাকা দেন। ভ্যাকসিন নেয়ার পর অপর মহিলার টাকা ফরৎ দিলেও তাহার টাকা ফেরৎ দেয়া হয়নি।

Manual2 Ad Code

বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার বিলাল হোসেন বলেন, মঙ্গলবার ক্লিনিকে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম চলছে। অনেকেই টাকার বিনিময়ে ১ম ডোজ নিতে চায়। কিন্তু আমি এগুলোতে প্রশ্রয় দেইনি।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম বলেন, এলাকা থেকে আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন, বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকে ৫০ টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে। পরে আমি ফোন করে ক্লিনিকের ইনচার্জ বিলাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নবী হোসেন তাকে বলেছে করোনা ভ্যাকসিনের বিনিময়ে ৫০ টাকা করে নেয়ার জন্য।তাহিরপুরে টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন প্রদান

Manual1 Ad Code

এরপর বিষয়টি তিনি ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসানকে অবহিত করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, টাকা নেয়ার বিষয়টি তিনি শুনেছেন। পরে তিনি ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসকদের জানিয়ে দিয়েছেন করোনা ভ্যাকসিন টাকার বিনিময়ে দেয়া যাবে না।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code