শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সামছুল হক সভাপতি ও মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

নাজমা খান,আরজু / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

নাজমা খান আরজুঃ

Manual6 Ad Code

 

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সামছুল হক সভাপতি ও মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলিম উদ্দীন। তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মইনুল হক ও অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৭৯৩ জন ভোটারের মধ্যে ১৫৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫১ জন প্রার্থী।

Manual7 Ad Code

ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. সামছুল হক ৪৮৮ ভোট পেয়ে সভাপতি, মো. এখলাছুর রহমান ৮৪৪ ভোট পেয়ে সহসভাপতি-১, হাদিয়া চৌধুরী মুন্নী ৬৫৭ ভোট পেয়ে সহসভাপতি-২, মাহফুজুর রহমান ৭৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিজিত লাল তালুকদার ৪৬৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, শাবানা ইসলাম ৬৫২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২, মো. সোহেল মিয়া ৮০২ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক, মো. হুসাইনুর রহমান লায়েছ ৭৫০ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক, এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব) ১০২৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক, মোহাম্মদ সেলিম মিয়া ৯০৮ ভোট ও মো. আব্দুল মুকিত ৮৩১ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার, আরিফ আহমদ ১০৯৩ ভোট, গোলজার হোসেন খোকন ১০৪২ ভোট ও মো. সাদিদুর রহমান (রিপন) ৯২৬ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আব্দুল গফফার ১১৭৪ ভোট, মো. আখতার হোসেন খান ১০৮৫ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন ৯৬৪ ভোট, মো. রাজ উদ্দিন ৯৩৮ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৩২ ভোট, মো. আনোয়ার হোসাইন ৯১০ ভোট, কল্যাণ চৌধুরী ৯০০ ভোট, আব্দুল মালিক ৮৯৯ ভোট, গিয়াস উদ্দিন ৮৮৩ ভোট, এমদাদুল হক ৮৫৩ ভোট ও আবু মো. আসাদ ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code