শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহী মহানগরীতে দুই চিহ্নিত পকেটমার গ্রেফতার

মাসুদ আলী পুলক / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

রাজশাহী প্রতিনিধিঃ

 

Manual2 Ad Code

রাজশাহী মহানগরীতে দুই পকেটমারকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে পকেটমারের ১৩ হাজার টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম মুশরইল গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে মোঃ ফুয়াদ হোসেন (৫০) ও শাহমখদুম থানার নওদাপাড়ার মৃত ইয়াদ আলীর ছেলে মোঃ মকবুল (৪৫)।
ঘটনা সূত্রে জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক (৬৬) নামের এক ব্যক্তি আজ ১৮ জানুয়ারি ২০২২ বেলা সাড়ে ১১ টায় রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এসে নামেন। সে তার ছেলের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আসামী মোঃ মকবুলের ব্যাটারি চালিত রিক্সায় উঠে। তখন অপর আসামী মোঃ ফুয়াদ হঠাৎ রিক্সায় উঠলে আব্দুর রাজ্জাক তাকে রিক্সা থেকে নেমে যেতে বললে রিক্সাচালক আসামী মকবুল বলে, সে তার পূর্ব পরিচিত, সমস্যা হবে না।
মোঃ আব্দুর রাজ্জাক সরল বিশ্বাসে আসামীর সাথে রিক্সায় বসে যাওয়া অবস্থায় বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রেটার রোডে পৌঁছামাত্র আসামী মোঃ ফুয়াদ হঠাৎ রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যায়। তখন আব্দুর রাজ্জাক রিক্সা থেকে নেমে তাকে ডাকতে গেলে ঐ সুযোগে আসামী মকবুল তার রিক্সা নিয়ে পালিয়ে যায়। আব্দুর রাজ্জাকের সন্দেহ হলে সে তার পকেট চেক করে দেখে তার পকেটে থাকা নগদ ১৩ হাজার টাকা নাই।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ শহীদুল্লাহ কায়সার, এএসআই মোঃ আলমগীর হোসেন ও তাদের টিম আসামীদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে আজ দুপুর ২টা বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে বর্ণালীর মোড় ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে হতে আসামী মোঃ ফুয়াদ হোসেন ও মোঃ মকবুলকে তাদের ব্যবহৃত রিক্সাসহ আটক করে। এসময় আসামীদের কাছ থেকে পকেটমারের ১৩ হাজার টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code