শিরোনাম
তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ মৌলভীবাজারে এইচআরডিএস ও প্যারটস একাডেমির যৌথ আয়োজনে ফ্রুট ফ্যাস্টিভাল অনুষ্ঠিত সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় পুলিশের অভিযানে এক আসামী গ্রেফতার হয়েছে

দেলোয়ার হুসেন / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

বানিয়াচং, প্রতিনিধি ঃ

Manual6 Ad Code

বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় থানা পুলিশের অভিযানে মোঃ মামুন(২২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমংগল কান্দির মালেক মিয়ার পুত্র।
গত ২০ ডিসেম্বর ২০২১ ইং তারিখে মামলাটি দায়ের করেছেন বানিয়াচং উপজেলার একই ইউনিয়ন ও একই গ্রামের হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন।
হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ আদালতে দায়ের করা মামলায় জানা যায়, একটি পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে বাদী পক্ষের আলেম পরিবারকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন ও তার অপর সংগী মোঃ আমীন (২৩) পর্ণোগ্রাফি তৈরি করে। মামলার বাদী হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ও তার স্ত্রী’র ছবি ফটোশপের মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে স্টীল ছবি ছাপিয়ে মোটা অংকের চাদা দাবী করে আসছিলো।
বিভিন্ন স্থানে এ ধরনের পর্ণোগ্রাফি প্রচার করায় বাদীর স্ত্রী ৩ সন্তানের জননী গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিলেন।
আসামীদের অব্যাহত হুমকি ধামকিতে অতিষ্ঠ হয়ে মামলা করতে বাধ্য হন।
বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ পেয়ে বানিয়াচং থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য সচেষ্ট হন
১৯ জানুয়ারি বুধবার মামলার প্রধান আসামি মোঃ মামুন কে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাদীর এক আত্মীয় জানান,এলাকার একটি স্বনামধন্য আলেম পরিবারকে হেয়প্রতিপন্ন করতে অপরাধীরা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন পর্ণোগ্রাফি আইনে এক আসামী গ্রেফতারের কথা স্বীকার করেন।।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code