শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চাখারের সাবেক চেয়ারম্যান খিজির সরদারের বড় ভাই হাতেম সরদারের ইন্তেকাল

Coder Boss / ৫৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি:

Manual2 Ad Code

বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদারের বড় ভাই সাবেক খাদ্য কর্মকর্তা হাতেম আলী সরদার (৮০) ইন্তেকাল করেছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন ( ইন্না………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় চাখারের নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবলীগ নেতা স্বপন মাঝী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code