শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুচাইয়ে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা : ৫ জন গ্রেপ্তার

Coder Boss / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুচাই গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

খুন হওয়া ব্যক্তি শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় শাহাবুদ্দিন আহমদ সাবুল তাঁর নিজ ঘরের সামনের কয়েকটি গাছ কাটেন। এই গাছ কাটাকে কেন্দ্র করে তার উপর হামলা চালান পাশের ঘরের ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলসহ তাদের পরিবারের লোকজন। এ সময় তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। মাথা ফেটে সাবুলের রক্ত ঝরতে থাকলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পড়েন। এ সময় হামলায় সাবুলের মা নেওয়া বেগমও আহত হয়েছেন।

Manual4 Ad Code

নিহতের ভাগনী কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী নিহা জানায়, তার মামা নিজ প্রয়োজনে ঘরের সামনের কয়েকটি গাছ কাটেন। এ সময় প্রতিপক্ষের লোক বদরুল, মালই, নজরুল, ফখরুল এবং বদরুলের ছেলে কামরান, কামরুল ও মেয়ে মুন্নি, মালইর ছেলে ইমন, মেয়ে ফাহিমা, ফখরুলের ছেলে-মিজান, সুমেল, মুয়াজ, হাসানসহ অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার ছোটমামা সাবুলের উপর হামলা চালায়। আহতবস্থায় তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

নিহতের স্ত্রী সেফালি বেগম বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ে এতিম হয়ে গেল। আমি হয়েছি বিধবা। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। কী অপরাধ ছিলো আমার স্বামীর? তিনি একজন সাধারণ সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তার বড়ভাই তাজুল একজন প্রতিবন্ধী। আমরা অসহায়, আমরা এই নির্মম হত্যার বিচার চাই। আসামিদের ফাঁসি চাই। ’

ঘটনাস্থলে থাকা মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে। লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code