শিরোনাম
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল!লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড় কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রয়াত কলেজ শিক্ষককে নিয়ে ফেসবুকে মিথ্যাচার, ক্ষমা চাইলেন হাসিব

Coder Boss / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

জকিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-

Manual1 Ad Code

জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সদ্য প্রয়াত ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও বেফাঁস মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে আল হাছিব তাপাদার। ফেসবুকে করা মন্তব্য অপসারণপূর্বক ক্ষমা প্রার্থনা করায় কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়।

Manual6 Ad Code

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে Hasib Jugantor নামক ফেসবুক আইডি থেকে ভোট কারচুপির অমূলক অভিযোগ তুলে ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে মিথ্যাচার করে জকিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আল হাছিব তাপাদার। এরপরই ফুঁসে উঠে ইছামতি ডিগ্রী কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
অভিযুক্তের সঠিক বিচারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর পর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেয়া হয়।
পরে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত আল হাছিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে ও স্থানীয় বিশিষ্টজনের মধ্যস্থতায় কলেজের শিক্ষকদের সামনে এসে ক্ষমা চাওয়ার আরজ জানালে কর্মসূচি স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হানের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেন। এসময় তারা বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আহমদ আল কবির, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুরোধে ও অভিযুক্ত ক্ষমা প্রার্থনা করায় আমরা কর্মসূচি স্থগিত করছি।

এই ঘটনার পর থেকে পুরো উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। একজন মানুষ গড়ার কারিগর ও মৃত ব্যক্তিকে নিয়ে মিথ্যাচার করা জঘন্যতম অপরাধ উল্লেখ করে বিশিষ্টজনরা বলছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাই যেন শিক্ষা নিতে পারে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code