শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে ছিনতাইকালে ৩ পুলিশ সদস্য জনতার হাতে আটক

Coder Boss / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual1 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual7 Ad Code

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইকালে ফেনীর সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা দেড়লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটধ্বলি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহিরুল হকসহ আরও দুই কনস্টেবল ফেনীর সোনাগাজীর থানার আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রে কর্মরত।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, রাতে দোকান বন্ধ করে ছোটধ্বলি গ্রামের ব্যবসায়ী শেখ ফরিদ বাড়ি ফেরার পথে রাস্তার ওপর তিন পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএসজিচালিত অটোরিকশায় তুলে মারধর শুরু করেন। পরে ব্যবসায়ীর কোমরে থেকে দেড়লাখ টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেন।
‘তার চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে সিএনজিসহ তিন পুলিশকে আটক করেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ব্যবসায়ীর দেড়লাখ টাকা উদ্ধার করি এবং ফেনীর পুলিশ সুপারের অনুরোধে তাদেরকে সোনাগাজী থানা পুলিশের হাতে তুলে দিই।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের ৩ পুলিশ সদস্যের সঙ্গে মুছাপুরের স্থানীয় লোকজনের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (এএসপি-সোনাগাজী সার্কেল) মো. মাসুদুর রহমান বলেন, আমি ছুটিতে ছিলাম তাই বিষয়টি আমার জানা নেই।
অন্যদিকে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল মামুনকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code