শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার- ৩

Coder Boss / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual8 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual2 Ad Code

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে পুলিশ ৩ অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে থেকে ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির মো.শাহ জাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান (২৪ ) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের সহিদ আক্তার রুবির ছেলে সানজিদ ইসলাম রাফি ( ২৪ ) একই ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে মো. জিব্রাইল ( ২৩ )। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা রোববার দিবাগত গভীর রাতে পরস্পর মুখোমুখি অবস্থায় তাদের সামনে অবৈধ অস্ত্রসহ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, গতকাল রোববার রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি দেশীয় তৈরী পাইপ গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ । আসামির সন্ধান না পাওয়ায় উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সাথে জিডি মূলে উদ্ধারকৃত অস্ত্র মালখানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code