শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহী পুলিশের বুদ্ধিমত্তায় রক্ষা পেলো নিরপরাধ,চক্রান্তকারী একজন আটক।

Satyajit Das / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের একজন নির্বাচিত মেম্বার প্রদীপ এককা (৪২) । সে পাশ্ববর্তী গোগ্রাম ইউনিয়নের পূজাতলা গ্রামের একটা কমবয়সী মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের বাবা পাত্রের বয়স চিন্তা করেই হোক বা অন্য যেকোন কারণে মেম্বারের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হননি এবং চৌদুয়ার গ্রামের অপর এক ছেলের সাথে মেয়েটির বিয়ে ঠিক করেন। পাঁচদিন পরেই তাদের বিয়ে হবার কথা।মেম্বার বিষয়টি সহ্য করতে না পেরে ছেলেটিকে ফাঁসিয়ে মেয়েটিকে বিয়ে করার পরিকল্পনা করে। এ ব্যাপারে তাকে সহযোগীতা করতে রাজি হয় তার গ্রামের ছেলে মিল্টন (২১)। দুজন মিলে নয় বোতল ফেন্সিডিল এবং একশ গ্রাম হেরোইন সংগ্রহ করে এবং গত ০২/০৩/২০২২ তারিখ রাত আনুমানিক ১০:০০ টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কে খবর দেয়। খবর পেয়ে ডিবির ইন্সপেক্টর রুহুল আমিন চৌদুয়ার গ্রামে ছেলেটির বাড়িতে অভিযান করে ছেলেটিকে আটক করে এবং মিল্টনের দেখিয়ে দেয়া জায়গা থেকে নয় বোতল ফেন্সিডিল এবং একশ গ্রাম হেরোইন জব্দ করে। কিন্তু এলাকায় ছেলেটি ভালো বলে জানা যায় । বিষয়টি নিয়ে ডিবি টিমের সন্দেহ হয়। পরবর্তীতে মিল্টনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে মেম্বারের পরিকল্পনার কথা স্বীকার করে। মিল্টন জানায় বিয়ে করতে ব্যর্থ হয়ে প্রদীপ মেম্বার এমন নাটক সাজিয়েছে। ইন্সপেকটর রুহুল তখনই মেম্বার ধরার অভিযান করেন,কিন্তু পরিস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। মিল্টন এবং প্রদীপ মেম্বারকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মেম্বারকে ধরতে অভিযান চলছে। পুলিশের বুদ্ধিমত্তায় এভাবে রক্ষা পেল কয়েকটি নিরপরাধ জীবন। মিল্টন আজ ০৩/০৩/২০২২ইং বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব লিটন হোসেনের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে বলে নিশ্চিত করে ডেইলি সিলেট নিউজ 24’কে অতিরিক্ত পুলিশ সুপার(রাজশাহী) মো: ইফতেখায়ের আলম জানিয়েছেন।

Manual2 Ad Code

প্রতিবেদনঃ- এসডি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code