শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

Coder Boss / ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual8 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

Manual3 Ad Code

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৪ টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় যুবদলের যুগ্নসম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ।

Manual3 Ad Code

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা অ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। অথচ সরকার সাধারণ জনগণকে বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরো বলেন, কল্যাণমুলক রাস্ট্রের ধারণা হলো, ভর্তূকি দিয়ে হলেও নিত্যপণ্যকে জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এখন উল্টো সরকার বড় ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি এ সময় অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তির দাবী জানান। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code