শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ওভার স্পিড পিক-আপ উল্টে নিহত-১ আহত-২

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

Manual1 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual3 Ad Code

নোয়াখালী সুবর্ণচর-সদর সীমানায় পিকআপ ভ্যান উল্টে মো. নাছির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ১০ মার্চ (বৃহস্পতিবার) ভোর রাতে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুলতান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন এবং পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে একটি গরু মারা যায়।

আহত ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জামানের ছেলে রুবেল (২০) ও হাতিয়ার পশ্চিম বড় ডেইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাহাত (২১)। আহতদের ভাষ্য মতে, নিহতের বাড়ি চট্টগ্রামের মহেশখালী এলাকায়। ঘটনার পর তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর জব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে গরু চোর চক্রের পাঁচজনের একটি দল ৪টি গরু পা বেঁধে খড় দিয়ে ঢেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুলতাননগর এলাকায় পৌঁছালে গাড়ির সামনের চাকা লিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় পিকআপের নিয়ে চাপা পড়ে এক ব্যক্তি ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় অপর দুই ব্যক্তি গুরুতর আহত হন।

Manual6 Ad Code

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। অপর দুই চোর পালিয়ে যায়।

Manual7 Ad Code

চরজব্বার ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক বলেন, সম্প্রতি সময়ে এলাকায় একাধিক গরু চুরি হয়। চোরেরা বিভিন্ন কৌশলে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। ৫ নম্বর ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের ৪টি গরু পা বেঁধে খড় দিয়ে ঢেকে চুরি করে নিয়ে পালানোর সময় পিকআপ ভ্যানের চাকা লিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গরু চোর সন্দেহভাজন ব্যক্তি মারা যান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করার পর টহল পুলিশ দেখে দ্রুতগতিতে পিকআপ ভ্যান নিয়ে পালানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপ ভ্যানের মধ্যে থাকা চোর চক্রের এক সদস্য নিহত হন। সেখানে গিয়ে তিনটি গরু ও তাঁদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code