শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

Coder Boss / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও যাত্রীসহ চারজন আহত হয়েছেন।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা দুইটার দিকে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত আলাউদ্দিন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কলাজুরা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন জুড়ী থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলাউদ্দিন নিহত হন। আহত হন অটোরিকশা দুটির চালকসহ আরও দুই যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। এসময় দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি পুলিশ জব্দ করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বৃহস্পতিবার বিকেলে বলেন, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিশা দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ি দুটির চালককে পাওয়া যায়নি। শুনেছি তারাও আহত হয়েছেন। নিহত আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code