শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নগরীতে নাজিম হত্যা মামলায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের

Coder Boss / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ছুরিকাঘাতে এক যুবক খুন হন। সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে ওসমানী মেডিকেলের সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকার মীর কাশেমের ছেলে জুয়েল আহমদকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (১০ এপ্রিল) বিকেলে জুয়েলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে ছেলে হত্যার ঘটনায় বাদি হয়ে রবিবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেছেন নাজিমের পিতা নুর মিয়া। মামলার এজাহারে আসামি করা হয়েছে ১০ জনকে। এছাড়াও অজ্ঞাত আসামী রয়েছেন ৭-৮ জন।

Manual3 Ad Code

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, জুয়েলকে আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সবাইকে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি রিমাণ্ডে নেয়া জুয়েলের সহযোগিতায় সম্পৃক্তদের সনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করছি।

উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে কথা কাটাকাটির জেরে নাজিম আহমদ (২০) নামের যুবক খুন হয়। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার পুত্র ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে কয়েকজন যুবকের তর্কাতর্কির এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর মেডিকেল এলাকা থেকে একজনকে আটক করা হয়।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code