শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের গোয়াইনঘাটে মুক্তার হত্যার ৩ জন আসামি গ্রেফতার

Coder Boss / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:

Manual5 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে মোক্তার হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সোমবার বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে গ্রেফতারকৃত আসামী আহাদ।
মোটরসাইকেলের ভাড়ার টাকা সংক্রান্ত বিরোধ নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে জবানবন্দি প্রদান করে সে।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান।
জানা যায়, গত ১৪ এপ্রিল দুপুরে সিলেটের গোয়াইনঘাটে রুস্তমপুর ইউপির সাকের পেকের খাল নামাক স্থানে এক যুবকের লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে লাশ শনাক্ত হলে জানা যায় মোক্তার গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা ও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। উদ্ধারকৃত লাশের মাথার বাম পাশে, গলার ডান ও বাম পাশে এবং ডান হাতের বাহুর নিচে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
এবিষয়ে ভিকটিমের ভাই আলমাছ আহমদের লিখিত অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে গোয়াইনঘাট থানা পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরদিন ১৫ এপ্রিল রুস্তমপুর ইউপির ভিতরগুল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ রুবেল মিয়া, একই গ্রামের আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম এবং মোঃ আব্দুল মন্নানের ছেলে আব্দুল আহাদ-দেরকে গ্রেফতার করা হয়।
পরে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীদের ০২ দিনের রিমান্ড মঞ্জর করে। রিমান্ড শেষে সোমবার বিজ্ঞ আদালতে ঘটনা সংক্রান্তে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে আসামী আহাদ।
সে আদায়কে জানায় গত ১১ এপ্রিল বিকাল ৩টার দিকে আসামী আব্দুল আহাদ ও তার বন্ধু সাইদুল ও উজ্জলের সাথে ভিকটিমের মোটরসাইকেলের ভাড়ার টাকা নিয়ে বিরোধ ছিল। তাদের পরিকল্পনা ছিল মোক্তারকে হত্যা করে তার মোটরসাইকেল বিক্রি করে পাওনা টাকা পরিশোধ করবে। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোক্তারকে বাড়ী হতে ডেকে নিয়ে নির্জন স্থানে হত্যা করে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code