শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পলাশবাড়ীতে ফসল কর্তনের ঘটনায় মারপিটে ১৫ জন আহত

Coder Boss / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

Manual5 Ad Code

মো ফজলেরাব্বিগা,ইবান্ধা জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

 

গাইবান্ধা পলাশবাড়ীতে ১২ বিঘা জমি নিয়ে দ্ব›দ্ব কলোহ ও মামলা মোকদ্দমার জের ধরে প্রতিপক্ষ কর্তৃক ৯ বিঘা জমির ফসল কর্তন ও মারপিটের ঘটনায় উভয়ের পক্ষের ১২ জন আহত ৯ জন হাসপাতালে ভর্তি। ফসল কর্তনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

সরেজমিনে গিয়ে উভয়পক্ষের সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের পশ্চিম গুপিনাথপুর গ্রামের মৃত মঞ্জু মিয়ার পুত্র শামীম গং দীর্ঘদিন থেকে ১২ বিঘা জমি নিয়ে ভাগী শরীক মৃত ছামছুল হকের পুত্র খোরশেদ মিয়ার সাথে দ্ব›দ্ব চলে আসছিল। ১৯৬৮ সাল থেকে উক্ত জমি শামীম গংরা ভোগদখল করে আসছিল। এর মধ্যে খোরশেদ গং উক্ত জমি নিয়ে আদালতে মামলা করেন। এরই ধারাবাহিকতায় ৫ মে খোরশেদ গং কর্তৃক ভাড়াটিয়া ২ শতাধিক লোকজন কর্তৃক শামীম গং এর ফসলী ৯ বিঘা জমির কলার গাছ, পানের বরজ, বেগুন ও কচু ক্ষেত কর্তন করেছে বলে জানা যায়। শামীম গং পরিবার সূত্রে জানায় সকাল সাড়ে ৬টায় খোরশেদ গং তার ভাড়াটিয়া লোক দ্বারা দুইটি জমির ১ হাজার ৫’শ কলার গাছ, ২০ শতক পানের বরজ, ১৬ শতক কচু ক্ষেত ও ৩৩ শতক বেগুন ক্ষেত কর্তন করেন। ক্ষেত কর্তনের জের ধরে ৯টার দিকে খোরদের এর লোকজন শামীমের লোকজনের প্রতি অতর্কিতভাবে হামলা চালায় ও মারপিট শুরু করে। এঘটনায় শামীমের পক্ষের ৯ জন আহত হয়। এর মধ্যে ৬ জন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি হয়েছে বলে জানা যায়। অপরদিকে খোরশেদ সহ আরও ২ জন আহত অবস্থায় পলাশবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে। ফসল কর্তন ব্যাপারে খোরশেদকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ১৯৬৮ সাল থেকে শামীমরাই উক্ত জমি ভোগদখল করে আসছে। ২০০৬ সালে আদালতে মামলা করলে বর্তমানে উক্ত মামলার আদালত আমার পক্ষে রায় দেন। মামলার রায়ের সূত্র ধরেই আমি উক্ত জমির ফসল কর্তন করেছি। এঘটনায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code