শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাদুল্লাপুরে স্বাস্থ্য সহকারীর হাতে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী

Coder Boss / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

Manual1 Ad Code

মো ফজলেরাব্বি,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

সাদুল্লাপুরের মহেশপুরে টিকা নিতে এসে যৌন নিপীড়নের শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। স্থানীয় টিকা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী মমিন প্রামানিক (৪৩) এই ঘটনাটি ঘটায়। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। ধৃত মমিন নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত ফজল উদ্দিন মাষ্টারের বাড়ির কেন্দ্রে টিকা (বয়সন্ধি) প্রদান কার্যক্রম চলছিল। এ কেন্দ্রে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মমিন প্রামানিক দায়িত্বে ছিলেন। এসময় ওই ছাত্রী টিকা নিতে রুমের ভেতরে গিয়ে টিকা গ্রহণ করে। এরপর বাহিরে বের হওয়ার সময় মমিন প্রামানিক তাকে নানাভাবে যৌন নিপীড়ন করতে থাকে। বিদ্যমান পরিস্থিতে নারী লোভী মমিনকে ধাক্কা দিয়ে বের হয়ে ঘটনাটি তার পিতাকে জানায়। ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে মমিন ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয় মশিউর রহমানের বাড়িতে আত্নগোপন করে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষুব্ধতার সৃষ্টি হয়। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বর কল দেওয়া হলে পুলিশ গিয়ে মমিন প্রামানিককে আটক করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

এ বিষয়ে এলাকাবাসী জানান, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মমিন প্রামানিক একজন চরিত্রহীন ও নারী লোভী। ইতিপুর্বে নারী ঘটিত একাধিক ঘটনা ঘটিয়েছেন। এর সঠিক বিচার হওয়া দরকার।

Manual3 Ad Code

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, যৌন নিপীড়নের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মমিন প্রামানিককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code