শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাওনা টাকা ফেরত পেতে শালিসেও নিষ্পত্তি পায়নি ভুক্তভোগী, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

Coder Boss / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

Manual5 Ad Code

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

গেল ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে রাজশাহীর বাঘা উপজেলার ৫ নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন নূর মোহাম্মদ তুফান। তিনি আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় প্রার্থীর পক্ষের দায়ের করা মামলায় নূর মোহাম্মদ নির্বাচন কালীন সময়ে ছিলেন কারাগারে। এদিকে নির্বাচনের মাঠে ছিলেন তার স্ত্রী রোজিনা আক্তারী। সে সময় তুফানের পক্ষে যারা একনিষ্ঠ কর্মী হয়ে রাতদিন কাজ করেছেন তারা প্রচার প্রচারনার কাজে ব্যাক্তিগত ভাবে ব্যায় করেছেন টাকা। নূর মোহাম্মদ নির্বাচিত হওয়ার ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও নির্বাচনের কাজে ব্যায় করা ব্যাক্তিগত টাকা ফেরত না পেয়ে অবশেষে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন ভুক্তভোগী। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাউসা হেদাতীপাড়া এলাকার মৃত আঃ রউফ মোল্লার ছেলে মকলেছুর রহমান (৩৭)। তিনি ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর ইউপি নির্বাচনে নূর মোহাম্মদ তুফান এর কর্মী হিসাবে নির্বাচনে প্রচার প্রচারণার কাজে তার কথা মতো ১ লক্ষ ৯২ হাজার টাকা ব্যায় করে। পাওনা টাকা চাইতে গেলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করেন মকলেছুর রহমান। একই গ্রামের গোলাম মোস্তফা (৪৯) এ নির্বাচনী খরচের মোট ২৩ হাজার টাকা পাবে মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে বাউসা টলাটলি পাড়া এলাকার মমতাজ আলীর ছেলে মুহসিন আলী (৪৬)। তিনি নূর মোহাম্মদ তুফান এর জমি ক্রয় করার জন্য ১৮ নভেম্বর ২০২১ রুপালী ব্যাংক এ্যাকাউন্টে ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ৫, ৬ ও ২২ ডিসেম্বর ২০২১ইং তারিখে ৫ লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও ২৬ ডিসেম্বরের নির্বাচন উপলক্ষে নূর মোহাম্মদ তুফান এ-র স্ত্রী রোজিনা আক্তারীর কথা মতো ১ লক্ষ ৫২ হাজার টাকা ব্যায় সহ মোট ৯ লক্ষ ১২ হাজার টাকা মুহসিন তুফানের কাছে পাবে বলে অভিযোগ করেন। এ বিষয়ে সুষ্ঠভাবে শান্তিপূর্ন সমাধানের লক্ষে শনিবার (০৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস বসে।শালিস বৈঠকে মুহসিন আলীর ব্যাংক এ্যাকাউন্টে নেওয়া টাকা দিতে স্বীকার করলেও অন্যদের অভিযোগ তিনি অস্বীকার করেন।
উক্ত শালিসি সভাপতি ছিলেন, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী। বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, এ্যাড.আলম হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এ বিষয়ে ভুক্তভোগী মকলেছুর রহমান জানান, গত ইউনিয়ন নির্বাচনে জয়লাভ করা এতোটা সহজ ছিলোনা। মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রার্থী তুফান ছিলেন জেলে। তার স্ত্রীর কথা মতো আমার ব্যাক্তিগত ১ লক্ষ ৯২ হাজার টাকা খরচ করে নির্বাচন করেছি। এখন তারা অস্বীকার করছে। থানায় অভিযোগ দেওয়ার পরে শালিসেও সমাধান হয়নি। আমি গরিব মানুষ তারপরও তুফান ভাই কে ভালোবেসে আামার জমানো সাড়ে ১৮ হাজার টাকা সহ সখের বাইসাইকেলটি সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করে নির্বাচন কালে মোট ২৩ হাজার টাকা ব্যায় করি। এখন এ টাকা চাইতে গেলে আমাকে গালিগালাজ সহ মারধরের হুমকি দেয় বলে মোস্তফা সাংবাদিকদের একথা জানান। আমি সে সময় জেল হাজতে ছিলাম। এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই বলে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান সাংবাদিকদের একথা জানান। নির্বাচনে ৩০ জন কর্মী ছিল। আমি সবাইকে যখন যে টাকা প্রয়োজন হয়েছে তা দিয়ে দিয়েছি। আমাদের বিরুদ্ধে মারধর সহ টাকা পাওয়ার অভিযোগ ষড়যন্ত্র ও মিথ্যা বলে জানান তুফানের স্ত্রী রোজিনা আক্তারী। মেয়র মুক্তার আলী বলেন, শালিসে নূর মোহাম্মদ তুফান মুহসিনের কাছ থেকে জমি বিক্রির জন্য চেকের মাধ্যমে যে টাকা নিয়েছে তার স্বীকার করেছে। আর মুকলেছ ও মোস্তফার টাকার কথা অস্বীকার করেছে। শালিস কোন সিদ্ধান্তে আসতে পারেনি। জনগনের ভোটে নির্বাচীত জনপ্রতিনিধি শালিস অমান্য করে এটা খুবই লজ্জা জনক ব্যাপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code