শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলের তালজাঙ্গায় ছেলের হাতে বাবা খুন

Coder Boss / ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

Manual3 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গায় পারিবারিক কলহের জেরে ছেলে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করল জন্মদাতা পিতাকে। নিহত পিতার নাম মোঃ রবিউল ইসলাম (৫০)। বুধবার (৮ জুন) দিবাগত রাতে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দলদিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক ছেলে সোহাগ মিয়া (২২) কে গ্ৰেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। নিহত রবিউল ইসলাম পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আনুমানিক ১:৩০ মিনিটে সোহাগ মিয়া ও তার মায়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এসময় ছেলে সোহাগ মিয়া মায়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। এতে তার বাবা রবিউল ইসলাম এসে বাঁধা দিলে তার উপর ক্ষিপ্ত হয় সোহাগ মিয়া। এক পর্যায়ে ঘরের ভেতর থাকা ধারালো দা দিয়ে বাবা রবিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা পিতা-মাতার চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় রবিউল ইসলাম কে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে তাড়াইল থানা পুলিশ খবর পেয়ে ঘাতক সোহাগ মিয়াকে গ্ৰেফতার করে। সেই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করেন তাড়াইল থানা পুলিশ।

Manual2 Ad Code

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে ঘাতক সোহাগ মিয়াকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্ৰেফতার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code