শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নড়াইলে সাম্প্রদায়িক তাণ্ডবের নিন্দা জানিয়েছে উদীচী।

সত্যজিৎ দাস / ৫৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ তুলে খুলনার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর,ধর্মীয় উপাসনালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

Manual1 Ad Code

এক বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান,গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে যে স্থানীয় এক কলেজছাত্রের ফেসবুক পোস্টে ধর্ম অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে প্রথমে ওই ছাত্রের বাবার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবন এবং এরপর আশপাশের হিন্দু সম্প্রদায়ের মানুষের কয়েকটি বসতবাড়িতে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া একটি মন্দিরেও ভাংচুর চালায় উগ্র,ধর্মান্ধ গোষ্ঠী। যদিও ওই কলেজ ছাত্র পোস্টটি তার নামে চালু করা ভুয়া ফেসবুক আইডি থেকে করা হয়েছে বলে দাবি করেছে।

Manual1 Ad Code

ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। উদীচী মনে করে,অতীতের যেকোন সময়ের মতো নড়াইলের দিঘলিয়াতেও একই কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাম্প্রদায়িক তাণ্ডব চালানো হয়েছে। এবং সেই কৌশল ঠেকানো যায়নি।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,স্বাধীনতার ৫১ বছর পরও ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠী দেশে একের পর এক সাম্প্রদায়িক তাণ্ডব চালিয়েই যাচ্ছে। কক্সবাজারের রামু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বা যশোরের মালোপাড়ার মতো ঘটনায় কোন সুষ্ঠু বিচার না হওয়ায় তারা বারবার একই ধরনের তাণ্ডব চালানোর সাহস পাচ্ছে। যদি আগের ঘটনাগুলোর ক্ষেত্রে হামলাকারী এবং উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যেতো তাহলে হয়তো নড়াইলের লোহাগড়ায় নতুন করে এমন তাণ্ডব চালানোর সাহস পেতো না মৌলবাদী,সাম্প্রদায়িক অপশক্তি।

Manual6 Ad Code

তাই,বারবার এসব ঘটনা ঘটার জন্য সরকার নিজের ব্যর্থতার দায় এড়াতে পারে না মন্তব্য করে অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে বলেন,অবিলম্বে নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সাম্প্রদায়িক তাণ্ডব চালানোর সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। একইসাথে এ ঘটনার পেছনে যারা কুশীলব রয়েছে,যারা এর পেছনে ইন্ধন দিয়েছে। তাদের খুঁজে বের করে তাদেরকেও বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া,ভবিষ্যতে কখনোই যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করাও সরকারেরই দায়িত্ব বলেও মন্তব্য করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code