শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্যামনগরে প্লাবিত ২ হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার

শেখ আবুমুছা / ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

Manual1 Ad Code

সাতক্ষিরা প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে পৌঁছে দিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ১৭ জুলাই রবিবার দুপুরে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ উক্ত ত্রাণ সামগ্রি বিতরন করা হয়েছে।

Manual1 Ad Code

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার।

Manual3 Ad Code

উক্ত ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সংসদ সদস্য বলেন,বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের দুর্দশার কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে গেছে। অতি দ্রুত সময়ের মধ্যেই আপনাদের বাঁধ নির্মাণ সম্পন্ন করা হবে।আরো বেশি বেশি ত্রাণ আসবে। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন।বারবার নদী ভাঙ্গনের হাত থেকে আপনাদের রক্ষা করার জন্য স্থায়িত্বশীল নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ,শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি, এম, আকবর কবীর,বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান বাবু ভবোতোষ কুমার, শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান,শ্যামনগর স্টুডেন্ট’স সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন,বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম ব্যক্তিবর্গ, সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আশরাফ আলী,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুড়িগোয়ালিনী ইউনিয়নে প্লাবিত ২ হাজার পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার চাল, ডাল, লবণ, চিনি,সোয়াবিন তেল,মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুড়া ও বাচ্চা শিশুদের জন্য খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code