শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ার কলেজছাত্রী অপহরণকারী ঢাকা থেকে গ্রেফতার।

সত্যজিৎ দাস / ৫৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার উত্তর বাজারের মিলিপ্লাজা এলাকা থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে ঢাকা থেকে উদ্বার করেছে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল।এসময় মোঃ অন্তর মিয়া (২০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Manual8 Ad Code

উল্লেখ্য,গত ০৬ জুলাই বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে কুলাউড়ার মিলিপ্লাজা মার্কেটের টেইলার্স এর দোকান হতে বাড়ী ফেরার সময় কুলাউড়া টু জুড়ী রাস্তার উপর থেকে মোঃ অন্তর মিয়া ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে। অপহরণকারী মোঃ অন্তর মিয়া শেরপুর জেলার শ্রীবর্দি থানার রানীশিমুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করলে অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহ আলম তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৭ জুলাই ঢাকার দক্ষিণখান থানার সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরণকারীকে গ্রেফতার করেন।

পরে এঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে অপহরণকারী মোঃ অন্তর মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অতি দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ায় ভিকটিমের পরিবারের লোকজন জেলা পুলিশ সুপার ও কুলাউড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code