শিরোনাম
এবার বুঝি হবে ফুটওভার ব্রিজ’: সাবিয়া খেয়াঘাটে জনদাবির আবেদনে এমপি নাসের রহমানের তাৎক্ষণিক সুপারিশ আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ১২ জুলাই ২০২৬ইং দুর্ভোগে জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দারা: পৌরসভায় বারবার লিখিত দিয়েও মেলেনি প্রতিকার, জলাবদ্ধ রাস্তায় হাঁটুপানি জগন্নাথপুরে যোগাযোগে নতুন দিগন্ত: চার লেন সড়ক নির্মাণে এমপি কয়ছর এম আহমেদের বড় উদ্যোগ গ্রামীণফোনের আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন মৌলভীবাজার ব্রাহ্মণগ্রামে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক ঐতিহ্য হারাচ্ছে জগন্নাথপুরের বাঁশ শিল্প: কালবৈশাখীতেও মিলছে না ক্রেতা, বিক্রি নেমেছে তলানিতে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ জগন্নাথপুরেআইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বানারীপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, ঋণ ও চারা বিতরণ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

হাবিবুর রহমান খান / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে নিরাপদ মাছে ভরবো দেশ, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২” উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) দুপুর ৩ টায় উপজেলা সভাকক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। আয়োজিত এ সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে যেসব কর্মসূচি পালন করা হয়েছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় তিনি বলেন, মৎস্য খাত দেশের জিডিপি’তে দিন দিন অভূতপূর্ণ ভূমিকা রাখছে। এই সম্ভাবনাময় খাতকে ধরে রাখতে শিক্ষিত বেকার যুবকদের অংশ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। মৎস্য খাতকে সমৃদ্ধ করতে সরকার সবসময় মৎস্য চাষীদের সহযোগিতা করে আসছে। এ সময় তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সরকারি নির্দেশনা অমান্য করে পোনা মাছ নিধন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মৎস্য আইনে ৬০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরণ, মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য চাষীদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, মানব ঠিকানা প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম শামসুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, দৈনিক সকালের সময় ও ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমসের প্রতিনিধি ইকবাল খান, দৈনিক সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ আল আমিন, সাংবাদিক জালালুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code