শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১৩ ঘন্টার মধ্যে গণধর্ষণ মামলার দুই ধর্ষক গ্রেফতার।

Daily Sylhet News24 / ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:
ভুক্তভোগী ভিকটিম বিবাহিত ও তার দুটি সন্তান রয়েছে। ভিকটিম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হাশেমনগরে একটি ভাড়া বাসায় থাকেন ভুক্তভোগী ভিকটিম তার দুই সন্তান সহ। প্রায় ২৪ দিন আগে ভিকটিমের স্বামী পুলিশ কর্তৃক আটক হয়ে জেল হাজতে আছে। এই কারনণে বাদী তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়ী সীতাকুন্ড থানাধীন মুরাদপুরে চলে যায়।

Manual3 Ad Code

গত ২৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৮:০০ ঘটিকায় ভিকটিম সংবাদ পান যে,কতিপয় দুস্কৃতিকারী তার বাসায় ঢুকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে। ভিকটিম সংবাদ পেয়ে এসে দেখেন দরজা খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় আছে। আসামীরা তার বাসা থেকে আনুমানিক ১,৫০,০০০/- টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।

ছিনিয়ে নেয়া মালামাল আনার জন্য ভিকটিম তার ভাগিনা ও ফুফাতো ভাই এর ছেলে সহ ঐদিন দিবাগত রাত ১২:১৫ ঘটিকায় বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর পৌঁছালে দুস্কৃতিকারীরা ভিকটিম,তার ভাগিনা ও ফুফাতো ভাই এর ছেলেকে মারধর করতে করতে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড ইউনিয়নস্থ মকবুল রহমান জুট মিল সংলগ্ন রেল লাইনের একটি ঝুপড়ি ঘরে আটক রেখে ভিকটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার ভাগ্নি ও ফুফাতো ভাইকে লাঠি দ্বারা মারধর করে।

Manual4 Ad Code

পরবর্তীতে আসামীরা ভিকটিমের ধর্ষনকালীন সময়ের ছবি তাদের মোবাইলে ধারন করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে রাত আনুমানিক ০২:০০ টার সময় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে আসামীরা তাদের তিনটি মোবাইল ফোন এবং নগদ ১০,০০০/- টাকা নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বড়ভাই ঘটনাটি জেনে বাদীকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় ০৪জন নামীয় এবং অজ্ঞাতনামা ০১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৪০ তারিখঃ-২৯/জুলাই ২০২২ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ২০০৩)এর ৯(৩)/৩০ তৎসহ ১৪৩/৪৪৮/৩৬৫/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/ ৩৮০/৫০৬ পেনাল কোড মামলা রুজু করেন।

Manual4 Ad Code

মামলাটি স্পর্শকাতর হওয়ায়,মামলা রুজুর পর থেকে মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭,চট্টগ্রাম গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মামলা রুজুর পর থেকে একটানা অভিযান পরিচালনা করে মামলা রুজুর ১৩ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী ধর্ষক মোঃ সাদ্দাম হোসেন ও ০৩ নং আসামী মোঃ জাহেদ ওরফে মোস্তফা জাহেদদ্বয়কে গত ২৯ জুলাই শুক্রবার রাতে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড মিজিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা বর্ণিত মামলার এজাহার নামীয় আসমী বলে স্বীকার করে।

উল্লেখ্য,সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় উল্লেখিত মামলা ছাড়াও মাদক,অস্ত্র,ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ০৬ টি মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন,অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

Manual8 Ad Code

র‌্যাব-৭,চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী,ডাকাত, ধর্ষক,দুর্ধষ চাঁদাবাজ,সন্ত্রাসী,খুনি,ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র,গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 

সিলেট নিউজ/র‍্যাব-৭/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code