শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জুলাই মাসে ১৩৭ কোটি ৩০ লক্ষ ৮৮ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

Daily Sylhet News24 / ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২২ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৭ কোটি ৩০ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী,অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১,০০,২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন, ৩১,১৭৪ বোতল ফেনসিডিল, ১৪,৬৩৩ বোতল বিদেশী মদ, ৪,৭২১ ক্যান বিয়ার, ৩৪৪ লিটার বাংলা মদ, ২,৫৩৮ কেজি গাঁজা, ৪,১৬,৩০১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯,২৭২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬,৭১৪টি ইস্কাফ সিরাপ, ৫৩৬ কেজি তামাক পাতা, ১,০০০ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৩০,৪১৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১৬,৬৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৭,৮০০টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৮২.৬৮ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ১,৭৫,৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৩,৮১৪টি ইমিটেশন গহনা, ১০,০৭৬টি শাড়ী, ১,৩৯৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১,০৯২টি তৈরী পোষাক, ১,০২৭ ঘনফুট কাঠ, ১,৮১৬ ঘনফুট পাথর, ৮,৩৫৯ কেজি চা পাতা, ১,৩১,৭০০ কেজি কয়লা, ৪৪১ কেজি কারেন্ট জাল, ১৫টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি পিকআপ, ৩২টি সিএনজি/ইজিবাইক এবং ৭০টি মোটরসাইকেল।

Manual5 Ad Code

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৭টি রাইফেল, ১০টি বন্দুক, ১টি গান, ৫টি ম্যাগাজিন, ১টি মর্টাল শেল, ১টি রাইফেলের ব্যারেল, ৩১টি খালি খোসা এবং ২৮ রাউন্ড গুলি।

Manual5 Ad Code

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৬২ জন বাংলাদেশী নাগরিক ও ২৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code