শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনা ও তার মাকে সংবর্ধনা

শেখ আবুমুছা / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

 সাতক্ষীরা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

সাব জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগমকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই উঞ্চ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সাবিনা ও তার মা মমতাজ বেগম সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রবেশ করলে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর সাবেনার হাতে নগদ ১ লাখ টাকা, ক্রেস তুলে দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে খুশি অধিনায়ক সাবিনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা বলেন, আমি আপ্লুত, আন্দোলিত। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আমি মহাখুশি। ফুটবল মাঠের ১২ বছরের বিভিন্ন প্রতিবন্ধকতা কথা উল্লেখ করে তিনি বলেন, এত সহজ ছিল না। নানা সমালোচনা সহ্য করে আজ নারীদের এই জায়গা তৈরী করতে হয়েছে। তিনি স্মৃতিচারন করে বলেন, শুরুতে যখন ফুটবল খেলতে শুরু করেছি তখন আমার পরিবার সাপোর্ট করলও পাড়া প্রতিবেশিরা মেনে নেয়নি। নানা সমালোচনা করেছে তারা। আমরা যখন সাতক্ষীরা পিটিআই মাঠে অনুশীলন করতে যেতাম তখন প্রায় নানা সমালোচনার মুখে পড়তাম। কিন্তু আজ সেই সমালোচনাকে জয় করতে পেরেছি। নারী ফুটবলকে দেশের মানুষ যে এতো ভালোবাসে তা বুঝতে পারিনি।
সাবিনা সাতক্ষীরা জজ কোর্ট সংলগ্ন মেইন সড়ক থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারন এবং বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানান জেলা প্রশাসকের কাছে সাবিনা। জেলা প্রশাসক সাবিনার দাবি পুরনের আশ^াস প্রদান দেন।
এর আগে শুক্রবার ভোরে সাবিনা তার সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগস্থ বাড়িতে পৌঁছায়। ওই দিন সকাল সাড়ে ১০ টায় সাবিনাকে সু-সজ্জিত একটি ছাদখোলা গাড়িতে করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ প্রথমে সার্কিট হাউজে নিয়ে আসে । পরে তাকে ছাদখোলা গাড়িতে করে পুরো সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করানো হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে দেয়া হয় রাজকীয় সংবর্ধনা।
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক বলেন, অধিনায়ক সাবিনা ও ডিফেন্ডার মাসুরা সাতক্ষীরার মুখ সারা পৃথিবীর বুকে উজ্জ¦ল করেছে। তারা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নারী খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সাবিনা ও মাসুরা দেশের মুখ উজ্জ্বল করেছে। তাদের মুখ উজ্জ্বল করার দায়িত্ব আমাদের। সাবিনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উঞ্চ সংবর্ধনা দেয়া হলো। তিনি বলেন, সাফ জয়ী ডিফেন্ডার মাসুরা পারভিন এখনো সাতক্ষীরার মাটিতে পা রাখেননি। মাসুরা সাতক্ষীরায় আসার পর একই ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকেও সংবর্ধনা প্রদান করা হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code