শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

রিপন মিয়া / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

 মৌলভীবাজার প্রতিনিধি:

Manual8 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা সাম্প্রদায়িক চেতনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় যেতে চায় এবং দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়। সাম্প্রদায়িক এ অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৪ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে দেশে একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই অপশক্তিকে প্রতিরোধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। ’

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা এবং জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

 

Manual1 Ad Code

রিপন মিয়া
মৌলভীবাজার প্রতিনিধি
মোবাইল ০১৭৪০০২৩৬০৭

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code