শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন সুবর্ণচর উপজেলার আলিম

আহসান হাবীব / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

 স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন নোয়াখালী সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান আবদুল আলিম বছির।

Manual1 Ad Code

তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন ১নং ওয়ার্ডের মৃত আফলাতুন এর ছেলে। সে চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চট্রগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েটের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বি.বি.এ শেষ করে একই বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ সম্পন্ন করেন।

Manual8 Ad Code

পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

জানা যায়, তিনি সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানী হিসেবে ICMAB এর সদস্য। ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত থাকা শর্তেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন বলে ক্যাডার সার্ভিস পদটি ছেড়ে দেন। এবং ২০২২ সালে মালয়েশিয়ার মালায়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে পিএইচডি গবেষক আবদুল আলিম বছির বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

Manual4 Ad Code

এছাড়াও আবদুল আলিম বছির ২০০০ সালে কুমিল্লা বোর্ডের এসএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেন (বোর্ড স্ট্যান্ড)। এবং ২০০২ সালে চট্টগ্রাম বোর্ড থেকে এইচএসসিতে মেধা তালিকায় ২০ তম হয়েছিলেন (বোর্ড স্ট্যান্ড )।

তার এ কর্ম জীবনে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক, ব্র্যাক ইউনিভার্সিটির প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন সহ একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। তার এ কৃতিত্বে সুবর্ণচরের সকল পেশাজীবী সহ অন্যান্যরা শুভেচ্ছা জানিয়েছেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code