শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

রিপন মিয়া / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধিঃ

রবিবার (৯ অক্টোবর) বিকেল ০৩. ৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

Manual5 Ad Code

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Manual1 Ad Code

অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা, জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার এসআই (নিঃ) আনোয়ার মিয়া ও কুলাউড়া থানার নাজমুল হোসেন জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। এছাড়াও সদর কোর্টের মোছাঃ রুজিনা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং পিযুস দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।

Manual6 Ad Code

শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে মাননীয় পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব সাদেক কাউসার দস্তগীর ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code