শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে সাংবাদিক হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপন মিয়া / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

 মৌলভীবাজার প্রতিনিধি:

Manual6 Ad Code

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর সভাপতি সাংবাদিক হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যুগান্তর স্বজন সমাবেশ সহ ৩টি সংগঠন।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে যুগান্তর স্বজন সমাবেশ, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম ও সাইবার সেইফটি ফার্স্ট বাংলাদেশ এর ব্যানারে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Manual8 Ad Code

যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান, শেখ বুরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম মওলা আহাদ, কবি বদরুল আলম চৌধুরী সুফি, কবি ও সাংবাদিক জাবেদ ভূইয়া, ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর সহ-সভাপতি আশরাফ আলী, সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নাঈম, জাতীয় সমাজের জেলা সভাপতি আবদাল হোসেন, দপ্তর সম্পাদক কামরান আহমদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক রিপন মিয়া, ইউপি সদস্য মাছুমুর রহমান, শাহ মোঃ রাজন আলী, আমার কাগজের জেলা প্রতিনিধি মুক্তাদির হোসাইন, সাইবার সেইফটি ফার্স্ট বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুছ সালাম, সাইফুল আলম, আমিরুন নেছা আলো, সাংবাদিক হোসাইন আহমদ এর বোন ছালিমা বেগম, মামুনুর রহমান চৌধুরী প্রমূখ।

বক্তারা বলেন, হোসাইন আহমদ মৌলভীবাজারের বিভিন্ন প্রকল্পের দূর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করেছেন। সেই দূর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অন্যায়ের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে তিনি অসংখ্য প্রতিবেদন করেছেন। যার জন্য তার উপর এই হামলা হয়েছে।

Manual4 Ad Code

বক্তারা আরোও বলেন, ‘সাংবাদিকদের উপর হামলা-মামলা করে কলম থামানো যায় না, বরং তা আরও ভয়ংকর হয়ে উঠে। অতি দ্রæত আসামীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনা হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code