শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আবেদ আহমেদ ভারত থেকে স্বর্ণ পদক অর্জন করায় শ্রীমঙ্গলে গণ-সংবর্ধনা প্রদান

এইচ আর রুবেল / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি ঃ

Manual7 Ad Code

শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ ভারত থেকে সাংবাদিকতা ও সমাজ সেবায় স্বর্ণ পদক অর্জন করায় ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখা কর্তৃক ৯ ডিসেম্বর রোজ শুক্রবার শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে সন্ধা ৭ টার সময় এক গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

মোঃ মসুদ আহমেদ এর উপস্থাপনায় ও মোঃ সাইদুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে উক্ত গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট সমাজ সেবক শ্রী জহর তরফদার, সভাপতি মৌলভীবাজার জেলা সরকারী প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আরপি নিউজ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক খাঁন, সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমিটি। মঞ্চ অলংকৃত করেন মোঃ আবেদ আহমেদ। এসময় সকল অতিথিকে ফুল ও শুভেচ্ছা ব্যাজ পরিয়ে দেন সংগঠনের সদস্য বৃন্দরা।

Manual5 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৭ টি সংগঠন এই গণ সংবর্ধনায় অংশ নিয়ে মোঃ আবেদ আহমেদকে গুণীজন সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। অংশ গ্রহণকারী সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল, বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ, সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ,আলোর দিশারী ফাউন্ডেশন, আলোর দিন সামাজিক সংগঠন, এ সময় উপস্থিত ছিলেন
মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ, মোঃ রুবেল মিয়া সভাপতি বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ, আলোর দিশারি ফাউন্ডেশন সভাপতি জয়নাল আবেদিন বাদশা,আলোর দিন সভাপতি পরিতোষ, মোঃ নাছির আহমেদ, সাধারন সম্পাদক ইডাফ শ্রীমঙ্গল কমিটি, সাংবাদিক সাহাব উদ্দিন, শিবলু আহমেদ নোমান,শাজাহান মিয়া।

প্রধান আলোচক সৈয়দ আমিরুজ্জামান বলেন মোঃ আবেদ আহমেদ এর এই অর্জন আমাদের শ্রীমঙ্গলবাসীর ও সকল যুব সমাজ এবং গণমাধ্যম কর্মীর। প্রধান অতিথি শ্রী জহর তরফদার বলেন, ভারত সরকার অনুমোদিত এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে সনদ প্রাপ্ত সামাজিক সংগঠন
মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ট্রাস্ট ও বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে শ্রীমঙ্গলের কৃতি সন্তান মোঃ আবেদ আহমেদ সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ভারত থেকে স্বর্ণপদক ২০২২ অর্জন করায় শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি এবং আবেদ আহমেদ এর কর্মময় জীবনী নিয়ে তথ্য বিত্তিক ভাবে আলোচনা করেন এই গুণীজন,মোঃ আবেদ আহমেদ এর বক্তব্যে বলেন আমার এই অর্জন আমি শ্রীমঙ্গলের সকল সাংবাদিক ও সমাজ কর্মীদের উৎস্বর্গ করলাম এবং যে সকল সামাজিক সংগঠন আমাকে সম্মানিত করলেন এই ভালোবাসার কথা থাকবে চিরদিন আমার হৃদয়ে, আরো মূল্যবান বক্তব্য রাখেন মোঃ ফারুক খান সভাপতি- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল কমিটি, মোঃ নাছির আহমেদ সাধারন সম্পাদক ইডাফ জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল এবং অন্যান্য সদস্যবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code