শিরোনাম
জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী হাবুল মিয়ার, এলাকায় শোক ও ক্ষোভ জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যু না কাটতেই সম্পত্তি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা, তরুণ চিকিৎসাধীন ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালান জব্দ বাহুবলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জৈন্তাপুরে সারী-৩ বালুমহাল পরিদর্শন শেষে এসিল্যান্ড: অবৈধ উত্তোলনের কোনো প্রমাণ নেই আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজার সদরে ড্রেন ও ডাস্টবিনের অভাবে দূর্ভোগ সাধারণ মানুষ

মুহাম্মদ মামুন মুন্সি / ৭৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সদরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে ও ডাস্টবিন না থাকায় পানি চলাচলের নালায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এতে একটু বৃষ্টি হলেই পানি জমে দুর্ভোগ পোহাতে হয় বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে। তারা বাজারটি সংস্কারের দাবি জানিয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, দীর্ঘ দিন থেকে বাজারটির কোনো সংস্কার করা হয়নি। নেই ময়লা আবর্জনা রাখার প্রয়োজনীয় ডাস্টবিনের ব্যবস্থা।
ডাস্টবিন না থাকায় পানি চলাচলের নালায় ব্যবহার্য্য বজ্র ফেলা হয়,ফলে কৃষকরা তাদের পণ্য বাজারে বিক্রি করতে পারছে না। অপরদিকে
বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিচলাচল করতে পারেনা। বাজারটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে বাজারের অলিগলিতে পানি জমে কর্দমাক্ত হয়ে পরে। এতে ক্রেতা ও বিক্রেতাসহ নানা পেশাজীবী মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

Manual6 Ad Code

বাজারের ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, বাজার পরিষ্কার- পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। নেই নিত্যদিনের বজ্র ফেলার ডাস্টবিন ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা। পানি চলাচলের রাস্তায় বজ্র ফেলায় বৃষ্টি হলেই বাজারে পানি জমে থাকে তা পচে গিয়ে দূর্গন্ধ ছড়ায়।

Manual8 Ad Code

দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদ বলেন, ‘বাজারে ড্রেন আছে তবে প্রয়োজনের চেয়ে কম,তবে ডাস্টবিন নেই সত্য। বাজারটিতে পানি নিষ্কাশনের জন্য আরোও ড্রেন নির্মাণ করা ও ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন প্রয়োজন। আমি বাজারের ব্যাবসায়ীদের সাথে আলোচনা করে আগামী মাসিক উপজেলা সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা করব বাজারের ব্যবসায়ী ও জনসাধারনের সুবিধার্থে প্রয়োজনীয় ডাস্টবিনের ব্যবস্থা করার।
মুহাম্মদ মামুন মুন্সি
01889458207

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code