শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জেলা বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

আমিরুল ইসলাম সাহেদ / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:-

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবী বাস্তবায়ন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ২৪ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ দুপুর দুই ঘটিকায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত গণমিছিলটি শহরের চাঁদনীঘাটস্থ মুক্তিযোদ্ধা চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম সাইফুর রহমান সড়ক হয়ে শহরের কুসুমবাগ এস আর প্লাজার সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল মুকিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য আব্দুল হক, কুলাউড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পিন্স, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মুসা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলে সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, আব্দুল মুমিন, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান বেলাল, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান শাহান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিপন মিয়া, সহ সভাপতি ইছাক আহমদ রাহিন, শেখ সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক সোহাগ আহমদ, সহ সম্পাদক তাজুদ চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট ও দুর্ণীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিএনপি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়ন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code