শিরোনাম
ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট অভিযোগ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘আলোয় আলো বালিকা ফুটবল টূর্ণামেন্ট’-এ চ্যাম্পিয়ন বিদ্যাবিল চা-বাগান যুব কিশোরী ক্লাব।

Jhalak Dutta / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোয় আলো বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এনজিও সংগঠন এমসিডা কর্তৃক আয়োজিত ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত আলোয় আলো বালিকা ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

Manual1 Ad Code

আলোয় আলো বালিকা ফুটবল ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা-বাগান যুব ও কিশোরী ক্লাব এমসিডা বনাম বিদ্যাবিল চা-বাগান যুব এবং কিশোরী ক্লাবের মধ্যকার ফাইনাল খেলায় বিদ্যাবিল চা-বাগান যুব কিশোরী ক্লাব ২-১ গোলে রাজঘাট চা-বাগান যুব ও কিশোরী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিদ্যাবিলের নকশা চিচাম।

Manual4 Ad Code

এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলনের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর,ইডুকো প্রকল্প পরিচালক ফারজানা খান,সিএফকে কোরিয়া’র ম্যানেজার কিম নিল, মোহাম্মদ শরীফুল আলম,রাজঘাট ইউনিয়রন পরিষদ চেয়ারম্যান বিজয় বোনার্জি,বাংলাদেশ ফুটবল দলের সাবেক জাতীয় ফুটবলার ইকরামুর রহমান রানা,সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল,শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন,এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম,উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মিলন দাশ গুপ্ত প্রমুখ।

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন;-পঞ্চায়েত সদস্য, অভিভাবক,সিবিসিপিসি সদস্যবৃন্দ,যুব ও কিশোর কিশোরী দলের সদস্যগণ এবং আলোয়- আলো প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় জনসাধারণ বালিকা ফুটবল টূর্ণামেন্টের খেলাটি উপভোগ করেন।

ধারা বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন। খেলাটি পরিচালনা করেন শ্রীমঙ্গলের তিন রেফারি মো: মিজানুর রহমান,মো:এমাদুর রহমান, মো: আবুল কাশেম। আয়োজকরা জানান,শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি চা বাগান ফুটবল দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।

সিলেট নিউজ/খেলাধুলা/শ্রীমঙ্গল/ঝলক দত্ত/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code