শিরোনাম
কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষাই জাতিকে উন্নতির স্বপ্ন দেখায় মোকাব্বির খান এমপি

রাজা মিয়া / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ 

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৩লাখ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার দুপুরে সিংগেরকাছ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ৫ম বারের মতো শিক্ষাবৃত্তি বিতরণ করে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই আমাদের স্বপ্ন দেখায়। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের ইউকে শাখার জেনারেল সেক্রেটারি হাসিন উজ্জামান নুরু, ট্রাস্টের ইউকে শাখার কোষাধ্যক্ষ জাহির আলী, সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুনু।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক শফিক আহমদ-পিয়ার’র পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার তফুর মিয়া, দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি মখলিছুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা ও ট্রাস্টের সদস্য শফিক মিয়া, ট্রাস্টের সাধারণ সম্পাদক ও সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ জমসিদ আলী। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য ও শিক্ষক মিতালি ভট্টাচার্য। এসময় সিংগেরকাছ আলিম মাদ্রাসার পক্ষ থেকে এমপি বরাবরে মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।

Manual7 Ad Code

এদিকে,দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উদ্যোগে সোমবার দিনব্যাপী সিংগেরকাছ মাদ্রাসায় ৪র্থ ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় দিনব্যাপী ৩য় ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code